There are no external links associated with this information
There are no email contacts associated with this information
বার্নেসলাই হোমস্ (Berneslai Homes)-এ স্বাগতম্
বার্নেসলাই হোমস্ (Berneslai Homes) প্রত্যেককে সমানভাবে আমাদের পরিষেবা লাভ করতে দিতে চায়৷যাদের প্রথম ভাষা ইংরেজী নয় তারা যাতে আমাদের পরিষেবার বিষয়ে এবং তথ্য সম্বন্ধে বুঝতে পারে সেজন্য আমরা তাদের সাহায্য করতে সংকল্পবদ্ধ৷ আমরা এটা সম্ভব করব টেলিফোনে অনুবাদ পরিষেবা, মুখোমুখি অনুবাদ, কখনও বা আমাদের কোনো কোনো প্রচারপত্রের অনুবাদের মাধ্যমে৷
" টেলিফোনে অনুবাদ - আমরা ন্যাশনাল ইন্টারপ্রিটিং সার্ভিস (National Interpreting Service) ব্যবহার করি যেটি 150 ভাষার জন্য সহায়তা করে৷ সুতরাং যেসব গ্রাহকদের পরিষেবা সম্বন্ধে আমাদের সাথে তাদের নিজেদের ভাষায় কথা বলা ছাড়া উপায় নেই, তারা তা করতে পারেন৷ তিনমুখী টেলিফোন কথোপকথনের মাধ্যমে, অনুবাদক বা দোভাষী নির্ভুলভাবে ও সুরক্ষিত উপায়ে আপ নার ও বার্নেসলাই প্রতিনিধির মধ্যে তথ্যাবলীর আদান প্রদান করতে থাকবেন৷ আপনাকে শুধু আপনার নাম, টেলিফোন নম্বর ও আপনার ভাষা কি তার বিবরণ দিয়ে বার্নেসলাই হোমস্-এর সঙ্গে যোগাযোগ করতে হবে এবং ন্যাশনাল ইন্টারপ্রিটিং সার্ভিসের মাধ্যমে আমাদের ফোনে তিনমুখী কথোপকথন হবে৷ অথবা আপনি বার্নেসলি কানেকটস্ অফিসে (Barnsley Connects Office) গিয়ে একটি পোস্টারে আপনার ভাষার প্রতি অঙ্গুলিনির্দেশ করতে পারেন আর তারা ন্যাশনাল ইন্টারপ্রিটিং সার্ভিসকে ফোন করবে যাতে আপিন একজন দোভাষীর মাধ্যমে কথা বলতে পারেন৷ আপনার নিজের বাড়িতে আপনার সঙ্গে দেখা করেও আমরা এটা করতে পারি, আর ফোন কল নিখরচায় হতে পারবে৷
" মুখোমুখি অনুবাদ বেশিক্ষণ ধরে সাক্ষাত্কার চললে, সাথে একজন অনুবাদক বা দোভাষীকে রাখা সর্বোত্তম উপায়৷ যখন দরকার হবে আমরা মুখোমুখি কোনো অনুবাদক বা দোভাষীকে উপস্থিত রাখার ব্যবস্থা করব৷
" অনুবাদ কখনও কখনও আমাদের লিখিত বিষয়গুলির কিছু কিছু আমরা নির্দিষ্ট কতগুলি ভাষায় অনুবাদ করব, বিশেষ করে সেই সব ভাষায় যা আমাদের সমাজে সবচেয়ে বেশি ব্যবহূত হয়৷ আপনার ভাষায় লভ্য একটি পোস্টার ও প্রচারপত্রের জন্য নীচের লিংকে ক্লিক করুনঃ
" " বার্নেসলাই হোমস্-এ স্বাগতম্
" " প্রয়োজনীয় যোগাযোগের বিষয়ে তথ্য
" " বার্নেসলাই হোমস্ কারা? (পোস্টার)
যারা ইংরেজী বলেন না তাদের বার্নেসলাই হোমস্-এর সাথে যোগাযোগ করার অভিঞ্জতা কি তা শোনার জন্য আমরা খুবই আগ্রহ বোধ করব৷
" যে পরিষেবা আমরা দিই যেমন অনুবাদ বা টেলিফোন দোভাষী, সে সম্বন্ধে আপনি কি মনে করেন?
" ভবিষ্যতে আরও কি পরিষেবা হোক আপনি চান?
01226 772720 নম্বরে আমাদের টেলিফোন করুন বা housingcustomerservices@barnsley.gov.uk তে আমাদের ই-মেইল করুন৷